|
|
প্রতিটি শিশুই ১০০ বিলিয়ন কোষ নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু সকল শিশু সমান মেধাবী হয় না। কারণ কোষগুলো এককভাবে কোন কাজ করতে পারে না। যে শিশুর আন্তঃকোষের সংযোগ যত বেশি ঘটে সে শিশু ভবিষ্যতে তত বেশী মেধাবী হয়। এই সংযোগের সবচেয়ে উপযুক্ত সময় গর্ভ থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত। প্রতিটি শিশুর আন্তঃকোষের সংযোগ ঘটানোর প্রকৃত কারিগর মা, বাবা, প্রতিবেশীসহ সকল অভিভাবক। অভিভাবকবৃন্দের মুখ্য ভূমিকা নিয়ে হুমায়ূন আহমেদের রচনায় এবং আবুল হায়াতের পরিচালনায় নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক রংধনু।
বিস্তারিত
|
| |
|
|
এই ঈদে এনটিভির জন্য একটি একক নাটক নির্মাণ করছেন মেজবাউর রহমান সুমন। নাটকটির নাম \'অর্পার জন্য\'। এ নাটকে অভিনয় করছেন ইন্তেখাব দিনার এবং অভিনেত্রী জয়া আহসানের বোন কান্তা মাসউদ। নাটকটির গল্প সম্পর্কে পরিচালক মেজবাউর রহমান সুমন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বন্ধুর সঙ্গে প্রেম হয় একটি মেয়ের। পরবর্তীতে তাদের সম্পর্ক ভেঙে যায়। মেয়েটির বিয়ে হয় প্রবাসী এক ভদ্রলোকের সঙ্গে। যেদিন মেয়েটি স্বামীর কাছে চলে যাবে, সেদিন পুরনো প্রেমিকের সঙ্গে দেখা করতে যায় সে। এভাবেই সাজানো হয়েছে নাটকের গল্প। এরপর নাটকটিতে একটি বড় ঘটনা ঘটে, যা এখনই বলতে চাই না। এদিকে আরও জানা গেছে, মাত্র এক ঘণ্টার একটি ঘটনা নিয়ে নাটকটি নির্মাণ করছি। গল্পটা আমারই লেখা। এখন ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিংয়ের কাজ চলছে।
বিস্তারিত
|
| |
|
|
তৃতীয়বারের মতো কাজী নজরুল ইসলামের নায়িকা হচ্ছেন অভিনেত্রী ফারহানা মিলি। এর আগে পরীর কথা এবং জ্বিনের বাদশা তে অভিনয় করেছেন। কাজী নজরুল ইসলামের লেখা অতৃপ্ত কামনা গল্প নিয়ে নির্মিতব্য নাটকে মতি চরিত্রেঅভিনয় করছেন মিলি। নাটকটি নির্দেশনা দিচ্ছেন শুভ্র উজ্জ্বল। আগামী ২০ ও ২১ আগস্ট নাটকটির শুটিং হবে। নাটকটি আগামী ২৯ আগস্ট কাজী নজরুলের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।
বিস্তারিত
|
| |
|
|
তানিয়া আহমেদ ও এস আই টুটুল একসঙ্গে কয়েকটি নাটকে অভিনয় করেছেন। এবার ছেলে শ্রেয়াস ও আরাশকে সঙ্গে নিয়ে অভিনয় করলেন এ দম্পতি। সিদ্দিকুর রহমানের রচনা ও পরিচালনায় \'গ্রিন কার্ড\' নামের নাটকে দেখা যাবে তানিয়া-টুটুল পরিবারকে। পুরো নাটকটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি একটি পরিবার ও এক যুবকের গ্রিন কার্ড জোগাড়ের চেষ্টা নিয়ে এ নাটকের গল্প। আসছে ঈদে নাটকটি যেকোনো একটি চ্যানেলে প্রচারিত হতে পারে। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান, নাফিজা জাহান, বিউটি, মনির প্রমুখ।
বিস্তারিত
|
| |
|
|
এই প্রথম একসাথে অভিনয় করবেন মাহফুজ আহমেদ ও সারিকা। অদৃশ্য রমণী নামের নাটকে দর্শকরা একসাথে দেখতে পাবেন দু’জনকে। নাটকটি পরিচালনা করেছেন আকরাম খান। শালী দুলাভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন তারা। শালী ও দুলাভাইয়ের পরকীয় ও সংসারে এর প্রভাব ইত্যাদি নানা ধরনের বিষয় উঠে এসেছে নাটকের গল্পে। ইতালিয়ান লেখক আলবার্তো মোরাভিয়ার গল্পের অনুপ্রেরণায় ‘অদৃশ্য রমণী’ নাটকের কাহিনী তৈরি হয়েছে। নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন অপি করিম।
বিস্তারিত
|
| |
|
|
|
|
|
নতুন চলচ্চিত্রে বালামের গান
 প্রিয়তমেষু ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় বালামের। এরপর খানিকটা বিরতি নিয়েছিলেন। কিছুদিন আগে নোমান রবিনের \'কমন জেন্ডার\' চলচ্চিত্রের দুটি গান করেন তিনি। একটি গেয়েছিলেন নিজেই। অন্যটিতে তাঁর সঙ্গে দ্বৈত কণ্ঠ...বিস্তারিত
|
নতুনরূপে আমির খান
 ভারতের হার্টথ্রব আমির খান নতুনরূপে আসছেন । জানা গেছে, মেলবোর্নে পিপলি লাইভ ছবির মুক্তির পর দেশে ফিরেই ধুম থ্রি ছবির স্ক্রিপ্ট নিয়ে বসবেন আমির। ধুম এর মতো একটি জনপ্রিয় ছবির...বিস্তারিত
|
থ্রি ইডিয়টস আবারো রেকর্ড গড়লো
 আরও একটি নতুন রেকর্ড গড়লো বলিউডের ব্যবসা সফল ছবি \'থ্রি ইডিয়টস\'। সম্প্রতি এই ছবিটি ভারতীয় টেলিভিশনের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবির স্বীকৃতি পেয়েছে। গত ২৫ জুলাই সনি টিভিতে ‘থ্রি ইডিয়টস’ ছবিটি...বিস্তারিত
|
ইমনের বিপরীতে রুমানা
 প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন ইমন ও রুমানা। পি এ কাজলের নির্মাণাধীন একটি ছবিতে অভিনয় করবেন এই দুই তারকা। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। ছবিতে ইমন-রুমানা ছাড়াও...বিস্তারিত
|
আসাদুজ্জামান নূর এবার বঙ্গবন্ধুর ভূমিকায়
 বঙ্গবন্ধু বেতার বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘আমি মুজিব বলছি’ শিরোনামে ৫ পর্বের ধারাবাহিক নাটক প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্নোত্তরভিত্তিক বর্ণনার মাধ্যমে নতুন আঙ্গিকের এ নাটকে বঙ্গবন্ধুর শিশুকাল থেকে শাহাদত পর্যন্ত ইতিহাস...বিস্তারিত
|
নতুন জীবনে তিশা-ফারুকী
 অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলচ্চিত্র ও নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে মডেল, নাট্য অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিয়ে সম্পন্ন হয়েছে। এ বিয়ের মাধ্যমে তিশা-ফারুকী জুটির দীর্ঘ পাঁচ বছরের...বিস্তারিত
|
সর্বস্তরের শ্রদ্ধা শেষে আজিমপুরে বাবা-মায়ের পাশে শায়িত বুলবুল

বাংলাদেশের চলচ্চিত্রে ‘দেবদাস’ খ্যাত নায়ক বুলবুল আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পী-কলা কুশলীসহ সর্বস্তরের মানুষ। শুক্রবার স্কয়ার হাসপাতাল থেকে তার মরদেহ প্রথমে...বিস্তারিত
|
আরো দুটি নতুন নাটক আরটিভিতে
 আরো দুটি নতুন ধারাবাহিক নাটকের প্রচার শুরু করছে স্যাটেলাইট চ্যানেল আরটিভি। গত ১৪জুলাই থেকে এ প্রচার শুরু করেছে। একটি আশুতোষ সুজনের \'ম্যান পাওয়ার\'। অন্যটি আল হাজেনের \'শিয়াল পণ্ডিত\'। \'ম্যান পাওয়ার\'...বিস্তারিত
|
যশ চোপড়ার ছবিতে সোনম কাপুর
 সোনম কাপুর এবার প্রযোজক যশ চোপড়ার নজরে পড়েছেন। সোনমের প্রথম ছবি সওয়ারিয়া দেখার পরই যশ চোপড়া অনিল কাপুরকে ডেকে মেয়ের প্রশংসা করেছিলেন। তবে প্রশংসা করলেও তখন পর্যন্ত সোনমকে নিয়ে কোনো...বিস্তারিত
|
এবার জমিদার বাড়িতে ইত্যাদি
 হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় \'ইত্যাদি\'র গত কয়েকটি আয়োজনের চিত্রায়ন হয়েছে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার সামনে। এরই মধ্যে সংসদ ভবন চত্বর, নগর ভবন, লালবাগ কেলল্গা, কুমিলল্গার শালবন বিহার, ঢাকার...বিস্তারিত
|
|
|
|
|