Real-time News Network
শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪১৬; ২৫ রবিউল আওয়াল ১৪৩১; ১২ মার্চ ২০১০; ০৩:২০

প্রবাস

মত প্রকাশের স্বাধীনতা না থাকলে সমাজ এগুতে পারে নাঃ ফেরদৌস আরা


ফতোয়াবাজ মৌলবাদী চক্রের প্রাণনাশের হুমকির কারণে ১৫ বছর যাবত দেশান্তরী লেখিকা তসলিমা নাসরিনের বাংলাদেশে ফেরার আকুতি প্রসঙ্গে জাতিসংঘ সিডো (কমিটি অন দ্য ইলিমিনেশন অব ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন) কমিটির প্রভাবশালী সদস্য ফেরদৌস আরা বেগম নিউইয়র্কে বলেছেন, তিনি একজন লেখিকা, তাই তার মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত নয়। মত প্রকাশের স্বাধীনতা না থাকলে সমাজ এগুতে পারবে না। বাংলাদেশের সংবিধান তার প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করেছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ ফেরদৌস আরা বেগমের এ সাক্ষাৎকার নেয়া হয়।

তবাংলাদেশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এবং বিটিভির সাবেক ডিজি  ফেরদৌস আরা বেগম বলেন, তসলিমা নাসরিনের কোন লেখার সাথে আমরা একমত নাও হতে পারি, কিন্তু তাই বলে তাকে লেখালেখি হতে বিরত হওয়ার জন্যে চাপ সৃষ্টি করা সমীচিন নয়-গণতান্ত্রিক সমাজ এটা মেনে নিতে পারে না।

বিস্তারিত
 

নতুন প্রজন্মের লেখা নিয়ে দ্বিভাষিক গ্রন্থের জন্য লেখা আহ্বান


উত্তর আমেরিকাসহ প্রবাসে বেড়ে ওঠা সকল নতুন প্রজন্মের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে। মুক্তধারা ফাউন্ডেশন আগামি ২ থেকে ৫ জুলাই অনুষ্ঠিতব্য ২০১০ সালের বইমেলা ও বাংলা উৎসব উপলক্ষে এই গ্রন্থটি প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করেছে। নতুন প্রজন্মদের লেখা গল্প, কবিতা, রচনা এবং অংকিত ছবি এতে স্থান পাবে। বাংলা বা ইংরেজী ভাষায় অথবা একই লেখা দুই ভাষায় পাঠাতেও অনুরোধ জানানো হয়েছে। বয়সসীমা অনুর্ধ ২২ বছর। লেখা নির্বাচনের দায়িত্ব পালন করবেন সম্পাদকমন্ডলী।
বিস্তারিত
 

লস এঞ্জেলেসে ২-৪ জুলাই ২৪তম ফোবানা সম্মেলন


যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বড় সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ এশোসিয়েশন ইন-নর্থ আমেরিকা (ফোবানা) বিভক্তি নিয়ে আবারো আয়োজন করতে যাচ্ছে তাদের ২৪তম সাংস্কৃতিক সম্মেলন। যুক্তরাষ্ট্রের প্যাসাডেনা অঙ্গরাজ্যের প্যাসাডেনা কনভেনশন সেন্টারে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্খিতিতে ২-৪ জুলাই তিনদিন ব্যাপী এ সম্মেলনে এবারই প্রথম বিজনেস এক্সপো সংযুক্ত করা হচ্ছে। আগামীর প্রজন্ম হোক মুক্তির সোপান এ শ্নোগানকে সামনে রেখে এবারও আলাদা দুটি গ্রুপ ফোবানার ব্যানারে উত্তর আমেরিকার লস এঞ্জেলেস ও কানাডায় আলাদাভাবে ফোবানা সম্মেলন করার প্রস্তুতি নিয়েছে।

আয়োজকরা সংবাদ সম্মেলনে দাবি করেন, ফোবানার অতীতের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে দুটি সম্মেলনের সমন্বয় ঘটিয়ে একটি করার চেষ্টা করছেন। তবে এ ব্যাপারে কার্যকর কোন পদক্ষেপের বিষয়ে কিছুই জানাতে পারেননি তারা।

বিস্তারিত
 

জেদ্দায় আদম ব্যবসায়ী আটক 

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের পলিটিক্যাল কাউন্সিলরের বাসা থেকে আটককৃত মাইনুদ্দীন আদম ব্যবসার সঙ্গে জড়িত থাকলে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি মাইনুদ্দীনের ব্যবসার সঙ্গে ওই কাউন্সিলরের কোন সম্পৃক্ততা পাওয়া গেলেও তার ব্যাপারেও ব্যবস্থা নেবে। বিষয়টি খতিয়ে দেখার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এই তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ সূত্রের।
 
শনিবার গভীর রাতে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের পলিটিক্যাল কাউন্সিলরের বাসা থেকে মাইনুদ্দীনকে আটক করে সৌদি আরবের গোয়েন্দা পুলিশ। অভিযান পরিচালনাকালে পলিটিক্যাল কাউন্সিলর বাসায় ছিলেন না। আটককৃত ব্যক্তি ওই বাসার বাবুর্চি বলে জানতে পেরেছে বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা। তার বিরুদ্ধে আদম ব্যবসার অভিযোগ উঠেছে। কারণ তাকে গ্রেপ্তারকালে ওই বাসা থেকে বেশ কিছু আকামা ও পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। সূত্র জানায়, জেদ্দার কনস্যুলার জেনারেল গোলাম সরোয়ার বর্তমানে বাংলাদেশে রয়েছেন। তার অবর্তমানে সেখানে দায়িত্ব পালন করছেন মক্কার কাউন্সিলর (হজ্জ্ব) মোহাম্মদ আলমগীর। ঘটনার পর সোমবার তিনি ওই ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয়কেও অবহিত করেছেন। পাশাপাশি তিনি পুরো বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানার জন্য সৌদি সরকারের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছেন। তারা খোঁজ নিয়ে জানতে পেরেছেন, কাউন্সিলরের বাসা থেকে বাবুর্চিকে আটক করা হয়েছে। তার কাজের অনুমতিপত্র নেই বলে শুনলেও সৌদি সরকার কি জবাব দেয় এর জন্য অপেক্ষা করছেন। তারা মাইনুদ্দীন সম্পর্কে আরও জানতে পেরেছেন, তার কাছে মেয়াদ সম্পন্ন কোন আকামা ছিল না। কাজ করার অনুমতি না থাকার কারণেই তাকে আটক করা হতে পারে। গতকাল তার সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিস্তারিত
 

বেগম জিয়ার কার্যালয়ে বোমা হামলায় কানাডা বিএনপির প্রতিবাদ

বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বোমা হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানাডা শাখা মন্ট্রিলের জেন্টালনস্থ একটি স্থানীয় রেষ্টুরেন্টে এক প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানাডা শাখার আহ্বায়ক ফয়সল আহমেদ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক দেওয়ান এবিএম রাজ্জাক রাজু, আরমান মিয়া মাস্টার, সাইদুর রহমান, মারিফুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য নবী হোসেইন, হাফিজুর রহমান, জালালুর রহমান, আশফাক চৌধুরী, নুরুল ইসলাম রুনু।
বিস্তারিত
 

বাংলাদেশে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করুন

rtnn অবিলম্বে  রাজনৈতিক হয়রানি বন্ধ করে গ্রেফতারকৃত সকল বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীর মুক্তি দাবী করলো যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন সেইভ বাংলাদেশের নেতৃবৃন্দ। সোমবার ২২ ফেব্রুয়ারী মানবাধিকার সংগঠন সেইভ বাংলাদেশের ব্যনারে আয়োজিত বাংলাদেশ হাইকমিশন ঘেরাও ও স্মারকলিপি কর্মসূচীর প্রাক্কালে আয়োজিত সমাবেশ থেকে তারা এই দাবী জানান।  বৃষ্টি ও ঝড়ো হাওয়া উপেক্ষা করে শত শত মানুষ এই সমাবেশে অংশ নেয়।
নেতৃবৃন্দ বলেন, একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশে সকল নাগরিকের সমান অধিকার স্বীকৃত। যে কোন নাগরিকের তার মত ও বিশ্বাসের ভিত্তিতে রাজনৈতিক দল ও সংগঠন করার অধিকার রয়েছে। বাংলাদেশ সরকার সন্ত্রাস দমনের নামে একটি রাজনৈতিক দল ও তার ছাত্র সংগঠনের ওপর যে রাষ্টীয় সন্ত্রাস চালাচ্ছে তা কোন সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রের পরিচয় হতে পারেনা।
বক্তারা আরো বলেন, সরকার হামলা , মামলা- নির্যাতন ও গনগ্রেফতারের মাধ্যমে দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। সাংবাদিকদের উপর হামলা করা হচ্ছে। জনমানুষের কোন নিরাপত্তা নেই। রাষ্ট্রীয় সস্ত্রাসের মাধ্যমে  দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়া হচ্ছে। পুলিশকে ব্যবহার করা হচ্ছে দলীয় কর্মীর মতো। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকার ক্রমশই স্বৈরাচারী রূপ ধারন করছে। এটা দেশ ও জাতিসহ কোন দলের জন্য শুভ নয়। 

বিস্তারিত
 

রিয়াদে অনুষ্ঠিত হল বিজ্ঞান মেলা-২০১০

rtnn বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদে (বাংলা শাখা) অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা-২০১০। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সৈয়দআমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার উদ্ধোধন করেন সৌদি আরবশিক্ষা মন্ত্রনালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ইউনুছ দাউদ ইউনুছ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনকিং সউদ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডঃ মোহাম্মদ ইউসূফ, স্কুলেরচেয়ারম্যান হারুন-অর রশিদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মিন্টু, সিগনেটরীমাহবুবুর রহমান ও বিওডি সদস্য মুহিব্বুর রহমান প্রমুখ।
বিস্তারিত
 

জিয়ার নাম পরিবর্তনে সৌদিতে বিএনপির প্রতিবাদ সভা

rtnn জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরেরনাম পরিবর্তন করার সিদ্ধান্তে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে সৌদি আরবপূর্বাঞ্চলীয় প্রদেশ বিএনপির বিশাল প্রতিবাদ সভা স্থানীয় বাংলাদেশমার্কেটের তৃতীয় তলার নবীতে অনুষ্ঠিত হয়। বিএনপির সহ-সাধারণ সম্পাদকসাবেক ছাত্রদল নেতা নিয়ামুল ইসলাম খানের পরিচালনায় প্রতিবাদ সভায়সভাপতিত্ব করেন পূর্বাঞ্চলীয় প্রদেশ বিএনপির সভাপতি শেখ আবদুল মান্নান। প্রতিবাদ সমাবেশে  প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন আল্‌-জুবাইল প্রাদেশিক বিএনপির উপদেষ্টা ও সাবেকপ্রতিষ্ঠাতা সভাপতি এ.এম.হারুন-অর রশীদ।
বিস্তারিত
 

নিহত ৬ বাংলাদেশীর পরিচয় পাওয়া গেছে

সৌদি আরবে  মক্কা নগরীর আল বাকিয়া নামক স্থানে গত রবিবার প্রবল বন্যা ও ঝড়ো হাওয়ায় বাড়ির ছাদ ধসে নিহত ছয় বাংলাদেশীর পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আবদুশ শাকুর (৫৫), নূরুন নাহার (৪৮), মেয়ে মনিরা বেগম (২৫), ছেলে মোহাম্মদ ইব্রাহিম (১৩), নাতী মোহাম্মদ রায়হান (৭) ও নাতনী মোসাম্মৎ নূরা (৫)। নিহতদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফে। তারা দীর্ঘ দিন যাবত পবিত্র মক্কা নগরীতে বসবাস করতেন। বর্তমানে তাদের লাশ পবিত্র মক্কার শিশা হাসপাতালের মর্গে আছে।
বিস্তারিত
 

সৌদি আরবে ঝড়ে একই পরিবারের ৬ বাংলাদেশী নিহত

রবিবার সকালে সৌদি আরবের পবিত্রমক্কা নগরীর আল কাকিয়া নামক স্থানে প্রবল বন্যা ও ঝড় আঘাত হেনেছে। এতে ওইএলাকায় এক বাড়ির ছাদ ধসে একই পরিবারের স্বামী-স্ত্রী, চার ছেলে ও মেয়েসহমোট ছয় জন নিহত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, নিহতপরিবারের প্রধান বাংলাদেশী নাগরিক। তিনি মক্কার একটি প্রতিষ্ঠানেরদারোয়ানের কাজ করতেন। তিনি কম খরচে একটি পুরাতন বাড়িতে পরিবারের সবাইকেনিয়ে বসবাস করতেন।
বিস্তারিত
 

প্রবাসের অন্যান্য সংবাদ

বাংলাদেশ ইন্টাঃ স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ এ এসএসসি পরীক্ষা শুরু

বৃহস্পতিবার সৌদি আরবে বাংলাদেশের ন্যায় ২০১০ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদে।
বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এবারের এসএসসি পরীক্ষায় বাংলাদেশ...বিস্তারিত

শাহরিয়ার বাংলাদেশকে অকার্যকর করতে চায়: মির্জা ফখরুল

সাংবাদিক শাহরিয়ার কবীরবাংলাদেশকে জঙ্গি, অকার্যকর রাষ্ট্র ও সিকিম বানানোর মিশন নিয়েবহির্বিশ্বে কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্মমহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। গ্রেটার লন্ডন...বিস্তারিত

হাউজ অব লর্ডসে হৈ-চৈ এ সমাপ্ত হল প্রবাসী বাঙালিদের সেমিনার

পরপর তিনবার অনুরোধ সত্ত্বেও আওয়ামী ও বিএনপি সমর্থকরা শান্ত না হলে ব্রিটিশ হাউজ অব লর্ডসে অনুষ্ঠিত ‘বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক সেমিনারটি প্রচণ্ড হৈ-চৈ এর মধ্যে সমাপ্ত ঘোষণা করেন এর...বিস্তারিত

আবারো খুন হল বাংলাদেশী যুবক

ইংলান্ডে ইস্ট সাসেকস সিফোর্ড এলাকায় আবারো খুন হল ২৭ বছর বয়সী বাংলাদেশী ব্রিটিশ যুবক রিপন হায়দার। গত ৩১ জানুয়ারি এ ঘটনা সংঘটিতহয়। সম্প্রতি ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটিতে...বিস্তারিত

ওয়েস্ট মিডল্যান্ডে মুসলিম অ্যাসোসিয়েশনের প্রতিবাদ জনসভা

বাংলাদেশে পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার প্রতিবাদে ইউকের দ্বিতীয় বৃহত্তম নগরী ওয়েস্ট মিডল্যান্ডে মুসলিম অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বিরাট জনসভা হয়েছে। এটিএম মুকাররম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বক্তারা ’৭২...বিস্তারিত

বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের ভিসা প্রদান স্থগিত 

বাংলাদেশ, নেপাল এবং দক্ষিণ ভারতের শিক্ষার্থীদের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাজ্যের বর্ডার এজেন্সি। শিক্ষার্থীদের সংখ্যা অধিকহারে বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য কর্তৃপক্ষ। ২০০৯ সালের শেষ তিন মাসে শুধুমাত্র...বিস্তারিত

ওমান থেকে দেশে ফিরতে হবে লক্ষাধিক বাংলাদেশীকে 

ওমানে প্রায় তিন লাখ বাংলাদেশী বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও এর মধ্যে অবৈধ লক্ষাধিক বাংলাদেশী শ্রমিক এর ভাগ্য এখন অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষ ক্ষমা দৃষ্টিতে অবৈধ শ্রমিকদের আউট পাস নিয়ে আগামী...বিস্তারিত

ফ্রান্সে নেকাব নিষিদ্ধের উদ্যোগে ইউকেতে সমালোচনার ঝড়

ফ্রান্সে নেকাব নিষিদ্ধের সংসদীয় প্রস্তাবের বিরুদ্ধে সমগ্র ব্রিটেনে মুসলিম কমিউনিটি নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের নেতাদের মধ্যে ব্যাপক প্রতিবাদ ও সমালোচনার ঝড় উঠেছে। এ ব্যাপারে মানবাধিকার সংগঠন ইউকে ইসলামিক...বিস্তারিত

ফ্রান্সে বোরকা নয় নেকাব নিষিদ্ধ হচ্ছে, ইউকেতে প্রতিবাদের ঝড়

ফ্রান্স সরকার মুসলিম নারীদের অন্যতম ধর্মীয় পোশাক নেকাব নিষিদ্ধ করতে যাচ্ছে। এ ব্যাপারে সংসদে একটি আইন পেশ করা
করা হয়েছে। তবে মিডিয়াতে...বিস্তারিত

কানাডায় অন্টরিও বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৪ জানুয়ারি টরন্টোতে স্থানীয়মজা-ই-মজা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে অন্টারিও বিএনপির বিপুল সংখ্যকনেতা কর্মীর উপস্থিতিতে কানাডার বিএনপি মতবিনিময় সভা। কানাডা বিএনপির আহবায়ক ফয়সালআহমেদ চৌধুরী তার মূল্যবান বক্তব্যের শুরুতেই...বিস্তারিত

ইউকেতে ভিসায় ব্যাপক পরিবর্তন আসছে

স্টুডেন্ট ভিসা ইউকে ইমিগ্রেশন পদ্ধতিতে চলছে ব্যাপক সমস্যা। স্টুডেন্ট ভিসা জালিয়াতি ও বিভিন্ন ভিসা কলেজ খ্যাত প্রায় শতাধিক কলেজ দুর্নীতির কারণে বন্ধ হয়ে যাওয়ায় সরকার এ সংক্রান্ত বিষয়ে নতুন নিয়ম কানুন...বিস্তারিত

১৫ হাজার পাউন্ডে ব্রিটেনের ভিসা নবায়নের সুযোগ

১৫ হাজার পাউন্ড দিলে কোন ধরনের বিলম্ব ছাড়াই ব্রিটেনের ভিসা নবায়নের সুযোগ তৈরি করে দিচ্ছে ব্রিটেন কর্তৃপক্ষ। বুধবার এ তথ্য জানিয়েছে ব্রিটেন হোম অফিস। এছাড়াও বিভিন্ন...বিস্তারিত

ABOUT US | CONTACT US | WRITE TO US | JOIN US