Real-time News Network
শুক্রবার, ১৯ ভাদ্র ১৪১৭; ২৩ রমজান ১৪৩১; ০৩ সেপ্টেম্বর ২০১০; ২৩:১৭

বিজ্ঞান ও প্রযুক্তি

নিসানের \'ল্যান্ড গ্লাইডার\'

mamunজাপানি অটোমোবাইল জায়ান্ট নিসান সম্প্রতি বৈদুতিক গাড়ির এমন একটি ডিজাইন করেছে যা দেখতে অর্ধেক কার এবং অর্ধেক স্কুটারের মতো। জানা গেছে, ‘ল্যান্ড গ্লাইডার’ নামের এ গাড়িটি আকারে প্রচলিত ফ্যামিলি কারের অর্ধেক এবং এটি বানানো হয়েছে ব্যস্ত সড়কে চলাচলের উপযোগী করেই। খবর ইন্ডিয়া টাইমসের।সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, চার চাকার এ গাড়িতে থাকবে দুর্ঘটনা এড়িয়ে চলার ব্যবস্থাপনা, যাকে ইংরেজিতে বলা হচ্ছে- স্পেশাল ক্র্যাশ অ্যাভোয়েডেন্স সিস্টেমস। দুর্ঘটনা এড়াতে কাছাকাছি অন্য গাড়ি শনাক্ত করতে গাড়িটির শরীরে লাগানো থাকবে সেন্সর। আর এ সেন্সরই গাড়িটিকে বাধা এড়িয়ে চলার জন্য প্রয়োজনীয় সব নির্দেশনা দেবে।
বিস্তারিত
 

বাংলাদেশে আসছে থ্রি-জি নেটওয়ার্ক 

mamunডিজিটাল বাংলাদেশ গড়তে চলতি বছরেই থ্রিজি চালু করা হবে। আগামী বছরে ১০ হাজার টাকায় ল্যাপটপ দেয়া হবে। এ জন্য একটি মালয়েশিয়ান কোম্পানীর সাথে চুক্তি হয়েছে। ২৫ আগস্ট, বুধবার সকালে সিরডাপ মিলনায়তনে দি-এডিটর ডট নেটের আয়োজনে বঙ্গবন্ধুর স্বপ্ন ও ডিজিটাল বাংলাদেশ শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এ কথা বলেন। আরটিভির সিইও নাট্য ব্যক্তিত্ব ম. হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল ( অব.) জিয়া উদ্দিন আহমেদ, মুল প্রবন্ধ পাঠ করেন, ডা. মুরাদ হাসান এমপি, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি একে আজাদ, জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ
বিস্তারিত
 

কম্পিউটার ব্যবহারকারীদের চোখের যত্ন 

mamunচাকরি সূত্রে কিংবা ব্যক্তিগত প্রয়োজনের তাগিদে অথবা অনেক সময় ব্লগিংয়ের কারনে আপনাকে হয়তো প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটার নিয়ে কাজ করতেহচ্ছে; তাকিয়ে থাকতে হচ্ছে মনিটরের দিকে। হয়তো স্ক্রিনে পড়তে পড়তে আগের লাইনের সঙ্গে পরের লাইন মিশে যায় বা একটি শব্দ পার্শ্ববর্তী শব্দের সঙ্গে মিশে যায়; মনিটরে কাজ করতে করতে মাথা তুললে কিছুক্ষণের জন্য দূরের জিনিস ঝাপসা দেখায়; কখনোবা একটি জিনিসের দুটো ইমেজ দেখা যায়। এ ক্ষেত্রে আপনার আশঙ্কা হতে পারে নিয়মিত কম্পিউটারে কাজ করতে করতে আপনার চোখের কোনো ক্ষতি হলো কিনা। যেহেতু চোখ একটা স্পর্শকাতর ইন্দ্রিয়। তাই চোখের ব্যাপারে আমাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ এর সামান্য কোনো অসুস্থতা আমাদের কাছে চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজকর্মও দারুণভাবে ব্যাহত হয়।
বিস্তারিত
 

ভাষাহীন নির্বাক অথচ জীবন্ত ছবি 

mamunসময় ধরে রাখা যায় না৷ তবে ঘটে যাওয়া ঘটনাটা ধরে রাখতে চায় সবাই৷ নিছক মনে রাখার জন্য হোক কিংবা গুরুত্বপূর্ণ কোন প্রমাণের জন্যই হোক, মুহুর্তটা খুব সহজে ধরে রাখার সহজ উপায় হলো ছবি তুলে রাখা৷ তাই শখ, নেশা বা পেশা যে ক্ষেত্রই বলুন - সবখানেই ফটোগ্রাফির অবস্থান কিন্তু বেশ পোক্ত৷ উনিশ শতকের শুরুতে আধুনিক ফটোগ্রাফির যে উদ্ভব তার হাত ধরেই আজ অত্যাধুনিক ফটোগ্রাফি পৌঁছে গেছে পানির নীচেও৷ নতুন নতুন প্রযুক্তির ক্যামেরা  আর তাদের অত্যাধুনিক ব্যবহার নিয়েই জার্মানির কোলন শহরে শেষ হল ক্যামেরার সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রদর্শনী ফটোকিনা৷ ফটোগ্রাফির জগতও বলা যায় ৬ দিনের এই প্রদর্শনী - ফটোকিনাকে৷ প্রতি দুবছর পর পরই কোলন এক্সিবিশন সেন্টার বা কোলন মেসে ডয়েত্‌সে বসে ফটোগ্রাফির এই আসর৷ ভাষাহীন নির্বাক অথচ জীবন্ত শিল্প ফটোগ্রাফি৷

বিস্তারিত
 

নতুন সাশ্রয়ী সোলার সেল 

mamunসম্প্রতি স্ট্যানফোর্ড ইনস্টিটিউট-এর গবেষকরা সূর্যের আলো এবং তাপ একটানা শোষণ করতে পারে এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। এই পদ্ধতি ব্যবহার করে উন্নত সৌরকোষ তৈরি করা যাবে যা এখনকার সৌরকৌষের তুলনায় দ্বিগুণ ক্ষমতাসম্পন্ন হবে। খবর সায়েন্স ডেইলির। গবেষকদের বরাতে জানা গেছে, সূর্যের আলো শোষণের এই পদ্ধতিকে ‘ফোটন এনহ্যান্সড থার্মোনিক এমিশন’ বা সংক্ষেপে পিইটিই বলা হয়। গবেষকদের বরাতে জানা গেছে, সাধারণ সৌরকোষের তুলনায় এই পদ্ধতিটি ভিন্ন। সাধারণ সৌরকৌষে তাপমাত্রা বেড়ে গেলে দক্ষতা কমে যায় কিন্তু পিইটিই-তে ব্যবহৃত উপাদানের কারণে তাপমাত্রা বেড়ে গেলে দক্ষতা কমে না। গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সাধারণ সৌরকোষ ফটোভোল্টটিক মেকানিজম অনুসারে কাজ করে।

বিস্তারিত
 

   

এ সপ্তাহের বিজ্ঞান ও প্রযুক্তি

ই-কনটেন্ট অ্যান্ড আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড-২০১০

জাতীয় পর্যায়ে প্রথম ই-কনটেন্ট অ্যান্ড আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড-২০১০ অনুষ্ঠানটি হয়ে গেলো ৯ আগস্ট জাতীয় জাদুঘরে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন আইসিটি...বিস্তারিত

ভিটামিন-এ ছড়াবে ফরেস্ট এসি 

সম্প্রতি জাপানি অটোমোবাইল জায়ান্ট নিশান বিশেষ এক ধরনের এয়ার কন্ডিশনার উদ্ভাবন করেছে। জানা গেছে,  ‘ফরেস্ট এসি’ নামের এ এসি স্বয়ংক্রিয়ভাবে গাড়ির কেবিনে তাপমাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি বাতাসে ভিটামিন সি-ও ছড়িয়ে দেবে!...বিস্তারিত

বিশ্বের সবচেয়ে কমদামী ল্যাপটপ

বিশ্বের সবচেয়ে কমদামী ল্যাপটপ বানাচ্ছে ভারত। যার মূল্য হবে মাত্র ৩৫ ডলার। টাকার অংকে এটি মাত্র ২ হাজার ৫শত ৫৫ টাকায় পাওয়া যাবে। ভারতের মানবসম্পদমন্ত্রী কপিল শৈবাল এ সপ্তাহে এই...বিস্তারিত

নতুন আইপড ন্যানোতে প্রযুক্তিগত ত্রুটি 

এপল কম্পিউটারের আইপড ন্যানো মিউজিক প্লেয়ার অত্যন্ত জনপ্রিয় একটি মিউজিক ডিভাইস। জাপানেও অন্যান্য অঞ্চলের মত এটি জনপ্রিয়। কিন্তু এই যন্ত্রের বিরুদ্ধে অভিযোগ এটি চার্জ করতে দিলে অতিরিক্ত গরম হয়ে যায়,...বিস্তারিত

মোবাইল থেকে আন্তর্জাতিক কলে নতুন সুবিধা 

কম দামে আন্তর্জাতিক কল করার জন্য মোবাইল ফোন থেকে এই মাস থেকে আর আগের মতো ০১২ নম্বর ব্যবহার করতে হবে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ বৃহস্পতিবার...বিস্তারিত

স্মার্টফোন ব্যবহারে সতকর্তা অবলম্বন করুন 

সম্প্রতি ‘লুকআউট’ – ক্যালিফোর্নিয়ার অবস্থিত একটি স্মার্টফোন সিকিউরিটি প্রতিষ্ঠান প্রায় তিন লক্ষ সফটওয়্যার স্ক্যান করে নানারকম পরীক্ষা-নিরীক্ষা চালায়। এসব সফটওয়্যারের সবগুলোই ছিল ফ্রি সফটওয়্যার যেগুলো স্মার্টফোনে ব্যবহারের উপযোগি করে নির্মাণ...বিস্তারিত

আইফোন ৪ -এর কারিগরি ত্রুটি

আইফোন ৪ বাজারে আসার পরপরই ব্যবহারকারীদের মধ্যে অভিযোগ উঠেছিলো এর সিগন্যাল বিষয়ক সমস্যা নিয়ে। জানা গেছে, এতোদিন এ অভিযোগটি অস্বীকার করলেও সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করে নিয়েছে অ্যাপল। খবর টেলিগ্রাফ...বিস্তারিত

তারাদের জন্মস্থান 

বিজ্ঞানীরা জায়গাটির যে নাম দিয়েছেন সেটি দেখে পাঠকদের হতাশ হওয়াটা বড়ই স্বাভাবিক। কাঠখোট্টা ধরণের নাম, এর নাম এনজিসি ২৪৬৭। সম্প্রতি নাসা এই মহাশূণ্যের এই জায়গাটির ছবি প্রকাশ করেছে। এনজিসি ২৪৬৭...বিস্তারিত

বাংলাদেশে সীমিত পরিসরে আইপি ফোন

আইপি টেলিফোন৷ সহজ করে বললে ইন্টারনেট প্রযুক্তি নির্ভর টেলিযোগাযোগ৷ এই ফোন কাজ করে ইন্টারনেট প্রোটোকল এর ওপর নির্ভর করে এবং শুধুমাত্র যেসব জায়গায় ইন্টারনেট নেটওয়ার্ক রয়েছে সেখানে৷ আইপি ফোন নিয়ে...বিস্তারিত

৫ জিবিপিএস তথ্য স্থানান্তর শক্তি নিয়ে আসছে ইউএসবি ৩.০

যুগ আসছে দ্রুততার। এবং প্রযুক্তিতে দ্রুততা একটি অপরিহার্য বিষয়। সেই দ্রুততার সাথে তাল মিলিয়ে আসছে ইউএসবি ৩.০। ইউএসবি ৩.০ সম্পর্কে আমরা অনেকেই পরিচিত নই। এমনকি ইউএসবি ২.০ সম্পর্কে আমরা প্রায়...বিস্তারিত

ABOUT US | CONTACT US | WRITE TO US | JOIN US