Real-time News Network
বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪১৬; ২৪ রবিউল আওয়াল ১৪৩১; ১১ মার্চ ২০১০; ১৩:০৯

অঙ্গনা

বিশ্বে এখনো ১৫ কোটি নারী খৎনা প্রথার শিকার ! 

বিশ্বে কমপক্ষে ১৫ কোটি নারী খৎনা প্রথার মতো বর্বরতার শিকার। এমন প্রেক্ষিতে আন্তর্জাতিক নারী দিবস পালন করা অযৌক্তিক বলে দাবি করেছেন সুপার মডেল ওয়ারিস দিরি। তার মতে, আফ্রিকায় এখনও কুমারী মেয়েদের খৎনা দেয়া হয়। এর মাধ্যমে কুমারীদের প্রজননতন্ত্রের বিশেষ একটি অঙ্গকে কেটে ফেলে দেয়া হয়।
নারীদের জৈবিক চাহিদা কমাতে এ প্রথা চালু করা হয়েছিল। এ ধারাটি শুধু আফ্রিকাতে নয়, ইউরোপ ও আমেরিকার মতো সভ্য সমাজেও প্রচলিত। তিনি মনে করেন, এসব সভ্য সমাজে এমন ন্যক্কারজনক প্রথা চালু থাকার পরেও আন্তর্জাতিক নারী দিবস পালন করা অযৌক্তিক। ওয়ারিস দিরি সোমালিয়ার যাযাবর। এমন এক সমাজে, সভ্যতায় ১৯৬৫ সালে জন্ম নেয়া ওয়ারিস দিরি এখন সুপার মডেল। মাত্র তিন বছর বয়সে দুই বোনের সঙ্গে তাকেও খৎনা দেয়া হয়। কিন্তু তার পরে মারাত্মকভাবে ভুগে তার দুই বোন মারা গেছেন। বেঁচে আছেন ওয়ারিস। ১৩ বছর বয়সের সময় তার চেয়ে অনেক বেশি বয়সী এক পুরুষের সঙ্গে বিয়ে ঠিক করে তার পরিবার। কিন্তু তিনি ওই বিয়ে থেকে নিজেকে রক্ষা করতে পালিয়ে চলে যান লন্ডনে। সেখানে এক ধনী আত্মীয়ের সঙ্গে বসবাস করতে শুরু করেন। পরে তিনি ম্যাকডোনাল্ড-এ কাজ করেন। হঠাৎ করে একদিন তাকে আবিষ্কার করেন ফটোগ্রাফার টেরেন্স ডোনোভান। তিনিই তাকে ১৯৮৭ সালের ‘পিরেলি’ ক্যালেন্ডারের পাতায় তুলে আনেন। শুরু হয় মডেল হিসেবে তার যাত্রা। তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। চ্যানেল, লেভিস, এল’ওরেল এবং র‌্যাভলনের মতো টপ ডিজাইনারদের মতো ব্যক্তিদের মডেলে পরিণত হন তিনি। ১৯৯৮ সালে তিনি লেখেন প্রথম বই ‘ডেজার্ট ফ্লাওয়ার’।

বিস্তারিত
 

মহিলাদের বেত্রাঘাতের শাস্তি নিয়ে মালয়েশিয়ায় শীঘ্রই আন্তর্জাতিক সম্মেলন

mamunজনসম্মূখে মহিলাদের বেত্রাঘাতের শাস্তি নিয়ে মালেশিয়া শীঘ্রই এক আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে। সম্মেলনটিতে শুধুমাত্র মুসলিম দেশগুলোকে আমন্ত্রণ জানানো হবে। সম্মেলনের এজেন্ডার ব্যপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এ ব্যাপারে মন্ত্রী শাহরিজাত আবদুল জলিল এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন- "মন্ত্রণালয় আশা প্রকাশ করছে, সম্মেলনের আলোচ্য বিষয় হবে- মহিলাদের বেত্রাঘাতের মাধ্যমে শাস্তি দেয়ার বিধান বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলো কীভাবে প্রয়োগ করছে এবং এ বিষয়ে তাদের মতামত কী। মালয়েশিয়ার শরীয়াহ আইনের অধীনে গত ৯ ফেব্রুয়ারী তিনজন মালয়েশিয়ান মহিলাকে বেত্রাঘাতের মাধ্যমে শাস্তি প্রদান করার পর এই বিষয়টি এখন সবচাইতে আলোচ্য বিষয়গুলোর একটি।
বিস্তারিত
 

৮ মার্চ: আন্তজার্তিক নারী দিবস ও বাংলাদেশ এর নারীসমাজ


mamunপ্রতি বছর ৮ মার্চ দিনটি পালিত হয় আন্তজার্তিক নারী দিবস হিসাবে। ১৯০০ সালের শুরু হতে বিশ্বব্যাপি পালিত হয়ে আসছে এই দিনটি। উদ্দেশ্য সমাজের বঞ্চিত নারীদেরকে তাদের অধিকার সম্পকে সচেতন করা । গত শতাব্দীর শুরুতে ক্রমবর্ধমান শিল্পের প্রসারের সময় যখন নারীরা অবহেলা এবং বঞ্চনার শিকার হচ্ছিল তখন থেকেই এই দিবসের সুচনা হয়। বিশ্বের প্রায় ৩০টি দেশে এইদিনে সরকারি ছুটি থাকে এবং অন্যান্য দেশেও এ দিবস গুরত্ব সহকারে পালিত হয়।বিভিন্ন দেশের ধারাবাহিকতায় এই দিবসটি এখন আমাদের দেশেও পালিত হচ্ছে নানা আয়োজন এবং সভা সেমিনারের মাধ্যমে। তবে প্রশ্ন হলো, কেমন আছেন আমাদের দেশের নারীরা?
বিস্তারিত
 

ভাইকে কিডনি দিতে বোনের অন্য রকম সংগ্রাম


mamun ছোট ভাই টিম লিমন্সের কিডনিসম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে শুনে বিনা দ্বিধায় লিস সিমন্স নিজের কিডনি দানকরেছেন। নিজের পরিবারের কারো জন্যে কিডনি দেয়ার ঘটনা স্বাভাবিক হলেও টিমলিমন্সকে কিডনি দিতে লিস সিমন্সকে যে সংগ্রাম করতে হয়েছে তা সত্যিইদুর্লভ। এজন্য লিসকে প্রায় ৪ দশমিক ৫ টন বা ২৮ দশমিক ৫৮ কেজি ওজন কমাতেহয়েছে। এজন্য প্রায় ১৮ মাস অ্যালকোহল খাওয়া বন্ধ রাখতে হয়েছে। একইসঙ্গেছাড়তে হয়েছে সব ধরনের জাংক ফুড এবং ড্রিংক্স।


বিস্তারিত
 

ফিলিস্তিনদের সহমর্মিতায় স্প্যানিশ শিশুদের অভিনব উদ্যোগ

mamun অবাক ব্যাপার! অভিনবও বলা যায়। কোথায় ফিলিস্তিন, কোথায় স্পেন! কিন্তু বন্ধুত্ব, ভালবাসা, মানবতাবোধ কি দূরত্বের কাছে কখনো হার মানে? সীমানার এ গণ্ডি ভালবাসার পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারেনি স্প্যানিশ শিশুদের কাছেও। তাই তো এক স্প্যানিশ শিশু মাদ্রিদে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রাফায়েল শোতযেরকে চিঠি লিখে প্রশ্ন করেছে- আজ আপনি কতজন ফিলিস্তিনিকে হত্যা করেছেন?
বিস্তারিত
 

   

এ সপ্তাহের অঙ্গনা

বোরকা বনাম বিকিনি

মূলঃ ডক্টর হেনরি মেকোও
আমার টেবিলের সামনের দেয়ালে একটা ছবি আছে একজন মুসলিম নারীর, যার সমগ্র দেহ বোরখায় আবৃত। পাশাপাশিই আরেকটা ছবি যেখানে একজন আমেরিকান সুন্দরী প্রতিযোগী, যার পরনে রয়েছে...বিস্তারিত

সুরি- শিশু না হতেই টিনেজ!

সম্প্রতি মিডিয়ায় কেটি হোমস এবং টম ক্রুজের তিন বছর বয়সী মেয়ে সুরি’র বেশ অনেকগুলো ছবি প্রকাশিত হয়। তারমধ্যে সবচেয়ে বেশী আলোচিত এবং সমালোচিত হয় উঁচু হিলের জুতো পড়া...বিস্তারিত

বদলে যাচ্ছে সমাজ, ক্ষয়ে যাচ্ছে মূল্যবোধ, বাড়ছে অপরাধ

বর্তমান সমাজের নানা অস্থিরতা, হানাহানি ও অপরাধ প্রবণতা বৃদ্ধি সবাইকে একাধারে চিন্তিত এবং আতঙ্কিত করে তুলছে। দ্রুত পরিবর্তন ঘটছে সমাজের সর্বক্ষেত্রেই। বৃহৎ পরিবার ভেঙ্গে গড়ে উঠেছে একক পরিবার। নিজেদের সংস্কৃতির...বিস্তারিত

ক্ষুদে নর্তকীর কান্না

ব্রাজিলের রিও-ডি-জেনেরিওতে অনুষ্ঠিত বার্ষিক মেলায় কুচকাওয়াজে অংশ নিতে এসে কান্নায় ভেঙ্গে পড়ে সাত বছরের ক্ষুদে সাম্বা নর্তকী জুলিয়া লিরা। গত সোমবার ঘটে যাওয়া এই ঘটনা মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
 
বার্ষিক...বিস্তারিত

নারীর মস্তিষ্ক কি পুরুষের মস্তিষ্ক থেকে ভিন্ন?

হ্যা, নারীর মস্তিষ্ক পুরুষের মস্তিষ্ক থেকে ভিন্ন। আধুনিক জ্ঞান-বিজ্ঞান আর প্রযুক্তির কল্যাণে নারী-পুরুষ মস্তিষ্কের ভিন্নতা বা পার্থক্য সম্বন্ধে বিচিত্র সব তথ্য বের হয়ে আসছে।গবেষণায় দেখা গিয়েছে যে, নারী এবং পুরুষের...বিস্তারিত

সুইজারল্যান্ডে হিজাবের কারণে বাস্কেটবল থেকে বহিস্কার!

গত গ্রীষ্মে, সুইজারল্যান্ডের লুজার্ন শহরের সুইস মুসলিম তরুণী সুরাহ আল শাওয়াক যখন সেকেন্ড ডিভিশান লীগে খেলা শুরু করেছিলেন, তখনই নর্থইস্টার্ন সুইজারল্যান্ড বাস্কেটবল এসোসিয়েশান এর কর্মকর্তাদের নজর পড়েছিল তার উপর। না,...বিস্তারিত

সিক্যুরিটি গার্ডের সামনে পিটিয়ে ভর্তা বানালো ছিনতাইকারীরা

এমেরিকার এক পাবলিক বাস টার্মিনালে ১৫ বছর বয়সী টীনেজ মেয়েটাকে সিক্যুরিটি গার্ডের সামনেই লাথথির পর লাথথি মেরে তার জিনিষপত্র ছিনিয়ে নেয়া হলেও, আশ্চর্য হলেও সত্য, গার্ডরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঘটনা...বিস্তারিত

অন্ধ মেয়েদের স্কুলে কিছুক্ষণ

মিরপুর ১০ নং এর কাছেই CCDB অফিস এবং এর খুব কাছেই স্কুলটি অবস্থিত। স্কুলের বিল্ডিং এর সামনে বিশাল বড় এক মাঠ এবং ফুলের বাগান। স্কুল গেটের পাশেই অভিভাবকদের জন্য কক্ষ।...বিস্তারিত

লেডি গাগার অনুসরণে নাচতে গিয়ে গলায় ফাঁস খেলো স্কুলছাত্রী

ইংল্যান্ডের ম্যানচেস্টারে ১০ বছরের মেয়ে মেগান উইলিয়ামস গলায় কর্ড পেঁচিয়ে গান গেয়ে রুমে নাচার সময় গলায় ফাঁস লেগে মারা যায়। কর্ডটি বিছানার বাংক’র সাথে আটকানো ছিলো। লেডি গাগার অনুসরণে কর্ড...বিস্তারিত

মৃত্যুর একদিন আগে শতবর্ষী বৃদ্ধার ডিগ্রি লাভ

‘হারিয়েট রিচার্ডসন এমিস’, স্বপ্ন দেখতেন এডুকেশন এ ব্যাচেলর ডিগ্রি পাবার। ডিগ্রি তিনি পেলেনও, কিন্তু ততদিনে তিনি পেরিয়ে এসেছেন জীবনের একশটি বসন্ত। তার শততম জন্মদিনের তিন সপ্তাহ পরে তিনি তার ব্যাচেলর...বিস্তারিত

ABOUT US | CONTACT US | WRITE TO US | JOIN US